ব্রেকিং নিউজ
পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জার্নালিস্ট ভয়েস অব বাংলাদেশ (জাভবা) ওসমান হাদি হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্তে জাতিসংঘকে প্রস্তাব দেবে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের গোপন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল নান্দাইলে ধর্মের আড়ালে ভণ্ডামি: মিল্লাত রাব্বির সাম্রাজ্য, নারী ভক্ত, অবৈধ অর্থ ও রহস্যজনক মৃত্যুর কালবেলার সাংবাদিকের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ফাঁসানো হয় জুলাই কন্যা সুরভীকে সাঁথিয়ায় শিক্ষার্থীদের মাঝে শীতের পোশাক বিতরণ করে প্রশংসায় ভাসছেন ইউএনও রিজু তামান্না
×

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯/৬/২০২৪, ৯:৫১:৪২ PM

বান্ধবীর সাথেও গোপন প্রেমের সর্ম্পক জানতে পেরে প্রেমিকের বিশেষ অঙ্গ কেটেল প্রেমিকা

বান্ধবীর সাথেও গোপনে প্রেমের সর্ম্পক আছে জানতে পেরে প্রেমিকের বিশেষ অঙ্গ কেটে পালালেন প্রেমিকা। পরে গুরুতর আহত অবস্থায় প্রেমিক তাওহিদুল ইসলামকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।শনিবার বিকেলে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার আলতাফ মাস্টারঘাটের কলাপাতা রেস্টুরেন্টে এই ঘটনা ঘটে। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াছিন ফারুক মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

বান্ধবীর সাথেও গোপনে প্রেমের সর্ম্পক আছে জানতে পেরে প্রেমিকের বিশেষ অঙ্গ কেটে পালালেন প্রেমিকা। পরে গুরুতর আহত অবস্থায় প্রেমিক তাওহিদুল ইসলামকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।শনিবার বিকেলে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার আলতাফ মাস্টারঘাটের কলাপাতা রেস্টুরেন্টে এই ঘটনা ঘটে। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াছিন ফারুক মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, প্রেমিক তাওহিদুল ইসলাম চাঁদপুরের ফরিদগঞ্জের পশ্চিম পোয়া এলাকার অহিদুর রহমান জমাদারের ছেলে।স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে চাঁদপুরের ফরিদগঞ্জের তাওহিদুল ইসলাম আল আমিনের সাথে ওই এলাকার এক গৃহবধুর সাথে প্রেমের সর্ম্পক চলে আসছে। প্রায় তারা দুইজনই বিভিন্ন স্থানে ঘুরতে বের হন। শনিবার দুপুরে চাঁদপুরের ফরিদগঞ্জ এলাকা থেকে তারা দুইজনই সিএনজি করে রায়পুরের আলতাফ মাস্টারঘাট এলাকায় ঘুরতে আসেন।

 এক পর্যায়ে প্রেমিক তাওহিদুল মোবাইল ফোন নিয়ে ওই নারী দেখতে পায় তার বান্ধবীর সাথেও গোপনে প্রেমের সর্ম্পক চালিয়ে আসছে তাওহিদুল। এঘটনার জের ধরে উভয়ের মধ্যে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে কৌশলে কলাপাতার রেস্টুরেন্টের ভিতরে নিয়ে তাওহিদুল ইসলামের বিশেষ অঙ্গ কেটে পালিয়ে যায় ওই নারী। পরে স্থানীয়রা  ওই যুবককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াছিন ফারুক মজুমদার বলেন, ‘ওই যুবককে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার নাম তাওহিদুল ইসলাম আল আমিন। তবে ওই নারীর পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি। তাকে ধরতে পুলিশের অভিযান ও মামলার প্রস্তুুতি চলছে।’

সিভিল সার্জন ডা. আহাম্মদ কবীর বলেন, ‘তাওহিদুল ইসলামের বিশেষ অঙ্গের ৯০ ভাগ কেটে গেছে। তবে এখনো তিনি শঙ্কামুক্ত নন। তার চিকিৎসা চলছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। ২৪ ঘণ্টার আগে কিছুই বলা যাচ্ছেনা। তার এখনো জ্ঞান ফিরেনি।’